নাইজেরিয়ায় ৫৪ সেনাকে মৃত্যুদণ্ড

প্রকাশিত: December 18, 2014 | সময়: 1:47 pm

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা: বিদ্রোহের অপরাধে ৫৪জন সেনা সদস্যকে বুধবার (১৭ ডিসেম্বর) মৃত্যুদণ্ড দিয়েছেন নাইজেরিয়ার একটি কোর্ট মার্শাল। বোকো হারামের বিরুদ্ধে অভিযানে যেতে অস্বীকৃতি জানানোয় তাদের এ দণ্ড দেওয়া হয়।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এ খবর নিশ্চিত করেছে।

তবে এ বিষয়ে সেদেশের সেনা কর্তৃপক্ষের কোনো মতামত পাওয়া যায়নি।