বিনোদন ডেস্ক ॥ রণবীর সিংহ ও দীপিকা পাড়ুকোনের সম্পর্কের কথা সবাই জানেন। এখন তো দুজনের সম্পর্ক বেশ আলোচনার বিষয়ও হয়ে উঠেছে। সংবাদমাধ্যমেও বলিউডের এই দুই তারকার সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে। যদিও এতদিন দুজনেই সম্পর্কের ব্যাপারে প্রকাশ্যে কিছু বলেননি। কিন্তু ‘রামলীলা’র ‘রাম’ এই প্রথম স্বীকার করলেন যে ‘লীলা’কে তিনি ভালোবাসেন।
এআইবি শো-তে সবার সামনেই রণবীর স্বীকার করে নিয়েছেন যে, দীপিকার সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে তাঁর। আসলে শো চলার সময় রণবীর তাঁর ঘনিষ্ঠ বন্ধু অর্জুন কাপূরের সঙ্গে মজা-খুনসুটিতে মেতেছিলেন। অর্জুনের প্রেমিকা সোনাক্ষী সিনহাও শো-তে উপস্থিত ছিলেন। শো-এর মাঝে বিজ্ঞাপন বিরতির ফাঁকে দীপিকা সম্পর্কে চার শব্দ উচ্চারণ করেন। তিনি বলেন, আমি তোমাকে ভালোবাসি দীপিকা।
মাইকে শোনা না গেলে যাঁরা ওই শো-তে উপস্থিত ছিলেন তাঁদের প্রত্যেকের কানেই গেছে রণবীরের ওই কথা। রণবীর তো নিজের প্রেমের কথা স্বীকার করে নিলেন। এবার দীপিকার প্রতিক্রিয়া জানার অপেক্ষায় সবাই।

