কাপাসিয়ায় গার্ল পাওয়ার প্রকল্পের ‘শিশু সুরক্ষা ও শিশু অধিকার বিষয়ক প্রশিক্ষন কর্মশালা’ অনুষ্ঠিত

প্রকাশিত: December 24, 2014 | সময়: 12:31 pm

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি ॥
ঢাকা আহ্ছানিয়া মিশনের গার্ল পাওয়ার প্রকল্পের উদ্যোগে কাপাসিয়া চিনাডুলী বাঘিয়া এম আর উচ্চ বিদ্যালয়ের ছাত্র-শিক্ষকের অংশ গ্রহণে স্কুল মিলনায়তনে দিনব্যাপী ‘শিশু সুরক্ষা ও শিশু অধিকার বিষয়ক প্রশিক্ষন কর্মশালা’ গত ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে।
চিনাডুলী বাঘিয়া এম আর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আবুল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন গার্ল পাওয়ার প্রজেক্টের টেকনিক্যাল অফিসার অ্যাডভোকেট সফিকুল ইসলাম, সিএসও নেটওয়ার্ক কমিটির সাধারণ সম্পাদক ও রিসোর্স পার্সন সাংবাদিক নূরুল আমীন সিকদার, সহকারী শিক্ষক মোঃ নজরুল ইসলাম, নুরুল ইসলাম, জাহাঙ্গীর আলম, শিক্ষার্থী রুহুল আমীন, আলিমুজ্জামান চৌধূরী, আহসান, মাহ্বুব, ইমরান হোসেন, সোহাগ, সজিব রাজ, রনি, রায়হান হোসেন, তারেক হাসান, রাজন চন্দ্র বিশ্বাস প্রমুখ। কর্মশালায় শিশু সুরক্ষা, শিশুর অধিকার, শিশু বিয়ে, নারী সহিংসতা, ইভটিজিংসহ বিভিন্ন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা হয়।