তারেক ক্ষমা না চাইলে এমন কর্মসূচি চলবে: নাজমুল

প্রকাশিত: December 27, 2014 | সময়: 11:42 am

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা: বিএনপি ও দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান ক্ষমা না চাইলে ছাত্রলীগের বিএনপির সমাবেশ প্রতিহতের কর্মসূচি চলবে বলে সাফ জানিয়ে দিয়েছেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম।

শুক্রবার রাত সোয়া দশটার দিকে ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে এ কথা জানান নাজমুল।
তিনি তার ফেসবুকে স্ট্যাটাসে উল্লেখ করেন, ‘তারেক জিয়া এবং বিএনপি আনুষ্ঠানিকভাবে জাতির কাছে ক্ষমা প্রার্থনা না করা পর্যন্ত বেগম জিয়ার সভা-সমাবেশের ক্ষেত্রে আমাদের এমন কর্মসূচি অব্যাহত থাকবে।’
নাজমুল তার স্টাটাসে আরও উল্লেখ করেন, ‘শহীদ তাজউদ্দীন আহমেদ ও শহীদ আহসানউল্লাহ মাস্টারের পুণ্যভূমি গাজীপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্বন্ধে ঔদ্ধত্যপূর্ণ কটূক্তিকারীদের সমাবেশ প্রতিহত করতে সক্ষম হলো ছাত্রলীগ। জাতির পিতাকে অবমাননাকারী তারেক জিয়া এবং বিএনপি আনুষ্ঠানিকভাবে জাতির কাছে ক্ষমা প্রার্থনা না করা পর্যন্ত বেগম জিয়ার সভা-সমাবেশের ক্ষেত্রে আমাদের এমন কর্মসূচি অব্যাহত থাকবে।’