স্পোর্টস ডেস্ক ॥
ঢাকা : ইংলিশ প্রিমিয়ার লিগে বড় জয় দিয়েই বছর শেষ করেছে লিভারপুল। অ্যাডাম লালানার জোড়া গোলে তারা ৪-১ ব্যবধানে হারিয়েছে সোয়ানসি সিটিকে।
লিভারপুলের মাঠ অ্যানফিল্ডে শুরু থেকেই চাপে ছিল সোয়ানসি। খেলার ৩৩ মিনিটে প্রথম গোল হজম করেছে তারা। জালে বল পাঠিয়েছেন আলবার্তো মরেনো। এই অর্ধে এগিয়ে থেকেই বিরতিতে গেছে স্বাগতিকরা।
বিরতির পর ৫১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেছেন লালানা। এর এক মিনিটি পর একটি গোল পরিশোধ করেছিল সফরকারীরা। তবে ছন্দ ধরে রাখতে পারেনি। ৬১ মিনিটে তাদের জালে বল পাঠিয়েছেন লালানা। ৬৯ মিনিটেই আবারও গোলের দেখা পেয়েছে লিভারপুল। এ জন্য কষ্ট করতে হয়নি তাদের। শেলভির আত্মঘাতী গোলের সুবাদে ৪-১ ব্যবধানে জয় নিয়েই মাঠ ছেড়েছে লিভারপুল।

