এআইজি, ডিআইজি ও এসপিসহ ১৯ পদে বদলি

প্রকাশিত: January 15, 2015 | সময়: 5:15 pm

স্টাফ রিপোর্টার ॥ পুলিশের একজন অতিরিক্ত মহাপরিদর্শক (এআইজি), তিন উপ-মহাপরিদর্শক (ডিআইজি), তিন অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এডিআইজি) ও ১২ জন পুলিশ সুপারকে (এসপি) বদলি করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বৃহস্পতিবার এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।