জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ ॥ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার লাহারপুরে কলাইবোঝাই একটি ট্রাকে শনিবার রাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
ট্রাকের চালক আব্দুর রাকিব জানান, রানীহাটি এলাকা থেকে কলাই নিয়ে তিনটি ট্রাক রাজশাহীর উদ্দেশে যাওয়ার সময় রাত সোয়া ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ সড়কে হামলার শিকার হয়। দুর্বৃত্তরা তার চলন্ত ট্রাকে পেট্রলবোমা ছুড়ে মারে। এসময় তিনি দ্রুত নেমে গেলে প্রাণে বেঁচে যান। আগুনে ট্রাকের সামনের অংশ পুরোপুরি পুড়ে গেছে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
সদর থানার ওসি জসীম উদ্দীন জানান, ট্রাকটি কোন নিরাপত্তা ছাড়াই যাচ্ছিল।

