বাংলাভূমি২৪ ডেস্ক ॥
নওগাঁ : নওগাঁ শহরের দূরপাল্লার বাসস্ট্যান্ড এলাকায় যাত্রীবাহী ২টি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
রোববার সকাল পৌনে ৭টার দিকে নওগাঁ শহরের বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ভোরে হঠাৎ করেই টিআর ও ডিপজল পরিবহনের দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন জ্বলতে দেখা যায়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় টিআর পরিবহনের ওই বাসটি সম্পূর্ণ পুড়ে যায়। এছাড়া ডিপজল পরিবহনের একটি ও পাশে থাকা এসআর পরিবহনের একটি বাসের আংশিক ক্ষতি হয়েছে।
এ বিষয়ে নওগাঁ সদর মডেল থানার ওসি জাকিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর নাশকতাকারীদের খুঁজে বের করার চেষ্টা চলছে। পাশাপশি ২০ দলীয় জোটের হরতাল চলছে। শহরের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

