স্টাফ রিপোর্টার ॥ অবশেষে নাশকতার মামলার আসামি হলেন বিএনপি চেয়ারপরসন বেগম খালেদা জিয়া।
রাজধানীর যাত্রাবাড়ীতে বাসে পেট্রলবোমা ছুড়ে আগুন দেয়ার ঘটনায় তাকে হুকুমের আসামি করে এ মামলা করা হয়েছে।
ছেলে হারানোর শোকে যখন মুহ্যমান সত্তুরোর্ধ্ব বয়সের খালেদা জিয়া, ঠিক তখনি নাশকতার মতো ঘটনার মামলায় আসামি করা হলো তাকে।

