স্টাফ রিপোর্টার ॥ হরতাল-অবরোধে নাশকতার অভিযোগে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় বিএনপি, জামায়াত ও শিবিরের ৩২ নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ।
শনিবার সকাল থেকে রোববার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক নেতাকর্মীদের মধ্যে জাতীয?তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) জয়েন্ট সেক্রেটারি এবং বংশাল থানার ওয়ার্ড আওয়ামী লীগের প্রেস সেক্রেটোরি রয়েছেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখার উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদুর রহমান বলেন‘ হরতাল-অবরোধে রাজধানীতে নাশকতার অভিযোগে বিএনপি, জামায়াত ও শিবিরের ৩২ নেতাকর্মীকে আটক করা হয়েছে। এদের মধ্যে জাসাসের জয়েন্ট সেক্রেটারি আয়নাল হক ও বংশাল থানার ওয়ার্ড বিএনপির প্রেস সেক্রেটোরি মোশারফ হোসেনও রয়েছেন।’

