রাজধানীতে জামায়াতের ৫১, বিএনপির ২৫ কর্মী আটক

প্রকাশিত: February 5, 2015 | সময়: 10:23 am

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গত ২৪ ঘণ্টায় ৭৬ জনকে আটক করেছে পুলিশ। আটক হওয়াদের মধ্যে ৫১ জন জামায়াত-শিবিরের ও ২৫ জন বিএনপি কর্মী।

নাশকতা সৃষ্টির অভিযোগে তাদের আটক করা হয়।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ডিএমপি মিডিয়া সেন্টারের উপ-পুলিশ কমিশনার মাসুদুর রহমান বাংলানিউজকে এ তথ্য জানান।

তিনি বলেন, রাজধানীতে নাশকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে চলমান অভিযানে তাদের আটক করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।