কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি ॥
কাপাসিয়া উপজেলা শহরের প্রাণকেন্দ্রে ভূইয়া মাকের্ট সংলগ্ন ওবায়েদ উল্লাহ ভবনে গণতন্ত্রী পার্টি কাপাসিয়া উপজেলা শাখার দলীয় অফিস ৬ ফেব্রুয়ারী শুক্রবার বিকালে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে।
অধ্যাপক রবীন্দ্র কুমার বক্সীর সভাপতিত্বে এবং গণতন্ত্রী পার্টি কাপাসিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল আলীমের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গণতন্ত্রী পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডাঃ মোঃ শহীদুল্লাহ্ সিকদার। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন বিশিষ্ট কবি ও কলামিষ্ট অধ্যাপক শামসুল হুদা লিটন, সাংবাদিক নুরুল আমীন সিকদার, সাংবাদিক শাকিল হাসান, সাংবাদিক মঞ্জুরুল হক, গণতন্ত্রী পাটির সহ-সভাপতি আব্দুর রাজ্জাক খান, গণতন্ত্রী পার্টির নেতা সুশান্ত দেব নাথ, আব্দুল খালেক, বিল্লাল হোসেন, মকবুল হোসেন, বাছির আহমেদ। উপস্থিত ছিলেন কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক আলহাজ্ব আব্দুস সাহিদ, বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসেন, রশীদ খান, কাপাসিয়া ডিগ্রি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি জাহাঙ্গীর হোসেন প্রধান প্রমুখ। আলোচনা শেষে প্রধান অতিথি ফিতা কেটে দলীয় অফিস উদ্বোধন করেন। নতুন অফিস উদ্বোধন উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

