রাজধানীতে বিএনপি-জামায়াতের ২৩ কর্মী আটক

প্রকাশিত: February 8, 2015 | সময়: 8:48 am

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীতে নাশকতার অভিযোগে পুলিশের বিশেষ অভিযানে বিএনপি-জামায়াতের ২৩ কর্মীকে আটক করা হয়েছে।

শনিবার সকাল ৬টা থেক রোববার সকাল ৬টা পর্যন্ত মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতদের মধ্যে ১০ জন বিএনপির ও ১৩ জন জামায়াতের বলে জানা গেছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়েছে।