গাজীপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: February 12, 2015 | সময়: 2:01 pm

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩৫তম জাতীয় সমাবেশে যোগ দিতে গাজীপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।

বৃহস্পতিবার সকাল ১০টায় কালিয়াকৈরের সফিপুর আনসার ভিডিপি একাডেমিতে পৌঁছান তিনি।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩৫তম জাতীয় সমাবেশে উপস্থিত থেকে কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন শেখ হাসিনা।