স্টাফ রিপোর্টার ॥ বিএনপি নেতৃত্বাধীন জোটের ডাকা ৭২ ঘণ্টা হরতালের শেষ দিনে রাজধানীর উত্তরা এবং তেজগাঁওয়ে নেতাকর্মীরা মিছিল ও পিকেটিং করেছে বলে শিবিরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে।
মঙ্গলবার সকালে গণমাধ্যমে পাঠানো ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল ৮ টায় তেজগাঁও বিজয় স্মরণী এলাকায় একটি মিছিল বের করে শিবিরের নেতাকর্মীরা। এসময় হরতালের সমর্থনে তারা রাস্তায় পিকেটিং ও অগ্নিসংযোগ করে।
অপরদিকে একই সময়ে উত্তরার আজমপুর কাঁচাবাজার এলাকায় হরতালের সমর্থনে মিছিল করেছে সংগঠনটি। মিছিলে দক্ষিণখান থানা সভাপতি, উত্তরখান থানা সভাপতি, তুরাগ থানা সভাপতিসহ স্থানীয় শিবির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

