স্টাফ রিপোর্টার ॥ বিজ্ঞান লেখক ও মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎ রায় হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে শাফিউর রহমান ফারাবী নামে একজনকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আটক ফারাবী এ হত্যাকাণ্ডের প্রধান সন্দেহভাজন ব্যক্তি বলে জানিয়েছে র্যাব।
র্যাবের গোয়েন্দা শাখার প্রধান কর্নেল আবুল কালাম আজাদ জানান, সোমবার ভোর সাড়ে ৫টার দিকে রাজধানীর যাত্রাবাড়ী এলাকার একটি বাসা থেকে ফারাবীকে আটক করা হয়।
তিনি বলেন, ‘ব্লগার অভিজিৎ রায় হত্যার পর থেকেই এর সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশের পাশাপাশি র্যাবও অভিযান পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় ফারাবীকে আটক করা হয়েছে।
কর্নেল আবুল কালাম আজাদ জানান, আটক ফারাবী এ হত্যাকাণ্ডের প্রধান সন্দেহভাজন ব্যক্তি।

