বিনোদন ডেস্ক ॥ প্রেমিক অভিনেতা টেলর কিনির সাথে নতুন জীবন শুরু করতে যাচ্ছেন আলোচিত-সমালোচিত সঙ্গীত শিল্পী লেডি গাগা। চলতি বছরের শেষভাগে বিয়ে করতে যাচ্ছেন এই গায়িকা। তার বিয়ের অতিথি তালিকায় থাকছেন ব্রিটিশ সংগীতশিল্পী এলটন জন ও মার্কিন সংগীতশিল্পী টনি বেনেট। তাদের মধ্যে বেনেটের সঙ্গে ‘চিক টু চিক’ নামে একটি দ্বৈত অ্যালবাম গত বছর বের করেছেন গাগা। আর নিজের বিয়ে নিয়ে দারুণ উত্তেজনায় থাকা লেডি গাগা করে চলেছেন নানা পরিকল্পনা।
এ প্রসঙ্গে তিনি বলেছেন,’এ এক অন্য রকম অনুভূতি। বলে বোঝানো যাবে না এই অনুভূতি।’ উল্লেখ্য,চার বছর প্রেমের পর গত বিশ্ব ভালোবাসা দিবসে গাগার সাথে আংটি বিনিময় করেন প্রেমিক অভিনেতা টেলর কিনি।

