গাজীপুরে নাশকতার অভিযোগে আটক ৯

প্রকাশিত: March 15, 2015 | সময়: 12:26 pm

স্টাফ রিপোর্টার ॥ হরতাল-অবরোধে নাশকতার অভিযোগে গাজীপুরের বিভিন্ন স্থান থেকে বিএনপি-জামায়াতের নয় কর্মীকে আটক করেছে পুলিশ।

রোববার (১৫ মার্চ) সকাল পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এদের আটক করা হয়। বেলা ১১টায় গাজীপুর জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, অভিযানে জেলার জয়দেবপুর থানায় ছয় জন, কালিয়াকৈর থানায় দুইজন জন এবং কালিগঞ্জ থানায় একজনকে আটক করা হয়েছে।