নারীর মন বোঝা বড় দায়!

প্রকাশিত: March 16, 2015 | সময়: 4:15 pm

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা: প্রত্যেক মানুষের মধ্যে আবেগ থাকে তবে সেই আবেগের বশে আমরা এমন কিছু কাজ করে ফেলি যা পরবর্তীতে সারাটি জীবন মাশুল দিতে হয়। কিন্তু কিছু উপায়ে আবেগের বশেও ভুল শুধরে নেওয়া যায়- আসুন জেনে নি এমন কিছু তথ্য:

চুল: যে কোন তরুণীর চুল দেখেও আপনি পছন্দ করতে পারেন। যদি তাঁর চুল হয় নজর কাড়া। তবে যে কোনো তরুণীর কেশে আপনি হারিয়ে যাবেন এটা অস্বাভাবিক কিছু নয়।
চোখ: সুন্দরী রমনীর টানা-টানা নয়নে আপনার হৃদয় হতে পারে মুগ্ধ। আর আপনার পছন্দ যদি হয় সু-নয়না রমনী, তবে তো আর কথাই নেই। আর তখনই ঝটপট বলে ফেলুন আপনার মনের অজানা কথাটি।
ভয়: আবেগে অনেকের ভ্রূ-এর পেশি সঙ্কোচন হয় ফলে তার দৈর্ঘ্য সাধারণত হ্রাস পায়। চোখের উপরের পাতা খুলে যায়, নীচের পাতা কুঁকড়ে যায়। ঠোঁটের দুই প্রান্ত বিস্ফারিত হয়।
আনন্দ: ঠোঁটে কেলে যায় চকিত হাসির রেখা। মুখের এই অংশে প্রধান জাইগোম্যাটিক পেশি ঠোঁটের দুই প্রান্তে টান ধরিয়ে উপর দিকে ঠেলে তোলে। চোখের পাশের পেশি শক্ত হয়ে যাওয়ায় চামড়া কুঁচকে যায়। চোখের নীচের পাতা ফুলে ওঠে।
ক্ষোভ: এই ভাব হলে ভ্রু যুগল তুলনামূলক ভাবে গর্তে ঢুকে যায়। পেশি শক্ত হয়ে গিয়ে চোখের নীচের পাতা এবং নাকের উপরিভাগ কুঁচকে যায়।
লজ্জা: লজ্জা পেলে মানুষ সরাসরি কারও চোখের দিকে তাকাতে পারে না। দৃষ্টি নিম্নগামী হয়। নীচের ঠোঁট চেপে বসে। উপরের ঠোঁটও অনড় হয়ে পড়ে।
বিস্ময়: অবাক হলে মানুষের ভ্রূ যুগল ধনুকের মতো বেঁকে যায়। ঠোঁট দু’টির মধ্যে দূরত্ব বাড়তে শুরু করে। আর এতেই বুঝে নিন হয়তো মেয়েটি আপনাকে দেখে অবাক হয়েছে। আর এটা তখনই হয় যখন আশার চেয়ে প্রাপ্তিটা বেশি হয়।
ফ্লার্টিং: এই অবস্থায় মুখে হাসি খেলে যাওয়ার পাশাপাশি মাথাও একদিকে কাত হয়ে যায়। দৃষ্টি সামনে নিবদ্ধ থাকে। ঠোঁটের দুই প্রান্ত চওড়া হয়। হনু উঁচু হয়ে ওঠে।
বিনয়: হাসিতে খানিকটা কৃত্রিমতা লক্ষ করা যায়। তবে চোখের আশেপাশে কোনো পরিবর্তন হয় না। ঠোঁটের প্রান্ত দু’টি পেশি সঙ্কোচনের ফলে উপর দিকে উঠবার চেষ্টা করে।
ভালোবাসা: মনে প্রেমের ভাব উত্পন্ন হলে মুখে পরিতৃপ্তি স্পষ্ট হয়ে ওঠে। ঠোঁটের দুই প্রান্ত শক্ত হয়ে উপরের দিকে উঠে যায়। নীচের ঠোঁট শক্ত হয়ে যায়। মাথা অল্প ঝুঁকে পড়ে।
বন্ধুরা মেয়েদের এমন পরিলক্ষিত বিষয়গুলো যদি আপনার চোখে ধরা পড়ে তবে একটু ভাবুন, মেয়েটি অবশ্যই আপনার প্রেমে পড়েছে। আর তখনই সিন্ধান্ত নিন, কি করবেন আপনি? তবে প্রথম দেখাতেই এমন মনে হলে চিন্তার কিছু নেই, কারণ মেয়েটি হয়তো এই প্রথম আপনার সামনে নিজেকে উপস্থাপন করেছে।