ঢাকা দক্ষিণে মির্জা আব্বাসের মনোনয়নপত্র সংগ্রহ

প্রকাশিত: March 27, 2015 | সময়: 2:58 pm

স্টাফ রিপোর্টার ॥ সিটি করপোরেশন নির্বাচনে ঢাকা সিটি দক্ষিণে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস।
শুক্রবার বেলা ১১ টার দিকে মির্জা আব্বাসের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন এডভোকেট মহিউদ্দিন, এডভোকেট সালাম ও এডভোকেট শাহজাহান নামে তিন আইনজীবী।