বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা : বাংলাদেশের প্রথম অনলাইন আলোকচিত্র কেনার মাধ্যম ৭১চরী.পড়স আয়োজিত মার্চ মাসের সাপ্তাহিক আলোকচিত্র প্রতিযোগিতার ২ য় সপ্তাহের বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ এর অন্যতম সনামধন্য আই টি প্রতিষ্ঠান অরেঞ্জ (বিডি) লিঃ এর সৌজন্যে ২৫ মার্চ , ২০১৫ ইং এক উত্সবমুখর পরিবেশে রাজধানীর কাওরান বাজার এ ৭১চরী.পড়স এর প্রধান কার্যালয়ে পুরষ্কার বিতরণ করা হয়।
উক্ত সাপ্তাহিক আলোকচিত্র প্রতিযোগিতার প্রধান বিচারক ছিলেন দেশের বিশিষ্ট সিনে আলোকচিত্রী আনোযার হোসেন এবং ৭১চরী.পড়স এর প্রধান আলোকচিত্রী ইকবাল সোহেল।
ভিউয়ার চয়েজ বিভাগে ২ য় সপ্তাহে ভিউয়ারদের ভোটে বিজয়ী হন সাইফুল হক। পুরষ্কার হিসেবে তিনি পান সনদপত্র এবং ক্রেস্ট। এছাড়া বিচারক মন্ডলীর রায় এ ২ য় সপ্তাহের ১ম ও ২য় পুরষ্কার বিজয়ী হন জিয়াউল হক । পুরষ্কার হিসেবে তিনি পান “নগদ অর্থ, সনদপত্র এবং ক্রেস্ট ।জিয়াউল হক এর তোলা দুইটি ছবি ১ম ও ২য় স্থান লাভ করে। ৩য় পুরষ্কার বিজয়ী হন অপু জামান ।তাকে “সনদপত্র এবং ক্রেস্ট” প্রদানের মাধমে পুরষ্কৃত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোযার হোসেন (বিশিষ্ট সিনে আলোকচিত্রী) এছাড়া অরেঞ্জ বিডি লিমিটেড এর পক্ষ থেকে মোঃ নূরুজ্জামান (ডিরেক্টর – অরেঞ্জ বিডি লিমিটেড), মোঃ হাফিজ আহমেদ (ডিরেক্টর – অরেঞ্জ বিডি লিমিটেড), মোঃ আওয়াল (এ জি এম – অরেঞ্জ বিডি লিমিটেড)এবং মোঃ তৌফিক রহমান (জুনিয়র কার্যনির্বাহী -অরেঞ্জ বিডি লিমিটেড), উপস্থিত ছিলেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন অরেঞ্জ বিডি লিমিটেড এর শাহরিয়ার শামস। বেঙ্গলিনিউজটোয়েন্টিফোর.কম ডেস্ক

