গ্রেপ্তার হয়েছেন সালাউদ্দিন!

প্রকাশিত: May 13, 2015 | সময়: 2:00 pm

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ভারতের মেঘালয়ের শিলং থেকে সালাহউদ্দিন নামে ৫৪ বছর বয়সী এক বাংলাদেশিকে গ্রেফতার করার কথা জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম শিলং টাইমস। প্রতিবেদনে বলা হয়, সোমবার সকালে শিলংয়ের গলফ লিংক থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে বলেও জানায় সংবাদমাধ্যমটি।

এদিকে মেঘালয়ের একটি মানসিক হাসপাতালে বিএনপি’র নিখোঁজ যুগ্ম মহাসচিব সালাহউদ্দিনের সন্ধান মিলেছে বলে জানিয়েছেন তাঁর স্ত্রী হাসিনা আহমেদ। তিনি জানান, মঙ্গলবার দুপুর ১২টার কিছুক্ষণ আগে সালাহ উদ্দিনের সঙ্গে তার কথা হয়েছে। দুপুরে গুলাশানে নিজের বাসায় এক সংবাদ সম্মেলনে হাসিনা বলেন, সালাহ উদ্দিন ভারতের শিলংয়ের মিমহানস মেন্টাল হসপিটালে আছেন। সেখান থেকেই দুপুরে ঢাকায় ফোন করেন তিনি।

তবে গ্রেফতার হওয়া সালাহউদ্দিন আর হাসপাতালে থাকা সালাহউদ্দিন একই ব্যক্তি কিনা সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।