৯২ হাজার ৫০০ কোটি টাকার এডিপি প্রস্তাব

প্রকাশিত: May 14, 2015 | সময়: 11:23 am

স্টাফ রিপোর্টার ॥ আগামী অর্থবছরের জন্য ৯২ হাজার ৫০০ কোটি টাকার এডিপি প্রস্তাব করেছে পরিকল্পনা কমিশন। এছাড়া স্বায়ত্বশাসিত সংস্থার জন্য থাকছে প্রায় চার হাজার কোটি টাকা।

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এনইসির সম্মেলন কক্ষে বৃহস্পতিবার সকাল ১০টায় এ বৈঠক শুরু হয়। বৈঠকে আরো উপস্থিত রয়েছেন- অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, অর্থও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান প্রমুখ।