বিশ্বে বসবাসের দ্বিতীয় অযোগ্য শহর ঢাকা

প্রকাশিত: May 23, 2015 | সময়: 8:45 am

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা: বিশ্বে বসবাসের জন্য সবচেয়ে অযোগ্য ১০ টি শহরের নামের তালিকা প্রকাশ করেছে প্রভাবশালী বৃটিশ সাময়িকী ‘দ্যা ইকনোমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট’ (ইআইইউ)। ধারাবাহিকতার সাথে তালিকার দ্বিতীয় স্থান দখল করে নিয়েছে রাজধানী ঢাকা শহর। সিরিয়ার রাজধানী শহর দামেস্ক রয়েছে সবার শীর্ষে।
আভ্যন্তরীণ অপরাধের মাত্রা, সংঘাতের জন্য হুমকি, স্বাস্থ্য সেবার মান, বিধি নিষেধের মাত্রা, তাপমাত্র, বিদ্যালয়, এবং পরিবহণ যোগাযোগ এ সকল বিষয়ের ওপর গবেষণা চালিয়ে বসবাসের জন্য ‘অনুপুযুক্ত’ বা ‘অযোগ্য’ শহরের নাম প্রকাশ করেছে ‘ইআইইউ’।
সম্প্রতি প্রকাশিত তালিকায় বাংলাদেশের পরে রয়েছে পাপুয়া নিউ গিনির রাজধানী শহর পোর্ট মোরেসবি, নাইজেরিয়ার লাগোস, জিম্বাবুয়ের হারারে, আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্স, পাকিস্তানের করাচি, লিবিয়ার ত্রিপোলী, ক্যামেরুনের দাওয়ালা, ইরানের তেহারান এবং আইভোরি কোস্টের আবিদজান।
গত বছর বসবাসের অযোগ্য এবং নিকৃষ্ট শহরগুলোর মধ্যে ঢাকা শহর শীর্ষ স্থানে ছিল। এক ধাপ উন্নতি করে এ বছর দ্বিতীয় স্থানে রয়েছে ১ কোটি ৬৪ লাখের জনবহুল এ রাজধানী শহর।