প্রতারণার দায়ে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রীর কারাদণ্ড

প্রকাশিত: May 25, 2015 | সময়: 2:08 pm

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা: প্রতারণার দায়ে সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী এহুদ ওলমার্টকে ৮ মাসের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত।

তার বিরুদ্ধে এক মার্কিন ব্যবসায়ীর সঙ্গে ১ লাখ ৫০ হাজার ডলারের বেশি অর্থ প্রতারণার অভিযোগ আনা হয়। ওলমার্টের আইনজীবী এ রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলেও জানান তিনি।

এহুদ ওলমার্ট ২০০৬-০৯ সাল পর্যন্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী ছিলেন। প্রতারণার অভিযোগ ওঠার পর তিনি পদত্যাগে বাধ্য হন।