স্বস্তির বৃষ্টি, ভোগান্তিতে মানুষ

প্রকাশিত: May 26, 2015 | সময়: 9:55 am

স্টাফ রিপোর্টার ॥
ঢাকা: ভ্যাপসা গরমের পর মঙ্গলবার সকালে রাজধানী জুড়ে নামে স্বস্তির বৃষ্টি। তবে অফিস সময়ে বৃষ্টি শুরু হওয়ায় ভোগান্তিতে পড়তে হয়েছে চাকরিজীবীদের।
রাজধানীতে দেখা গেছে, মঙ্গলবার সকাল পৌনে ৯টায় শুরু হয় বৃষ্টি। এতে ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবনে নেমে আসে স্বস্তি। তবে সেই সঙ্গে অফিসে আসার পথে পড়তে হয় নিত্যদিনের ঝামেলা যানযটের কবলে। বৃষ্টির সঙ্গে যানযটের ধকল কাটিয়েই এসব মানুষকে যেতে হচ্ছে কর্মস্থলে।
কথা হয় বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা আরিফুর রহমানের সঙ্গে। তিনি জানান, ভ্যাপসা গরমে সারারাত নির্ঘুম কাটানোর পর সকালে যখন অফিসের উদ্দেশ্যে বের হলাম তখনই শুরু হলো বৃষ্টি। বৃষ্টিতে স্বস্তি মিললেও ভোগান্তি নিয়েই রওনা দিতে হচ্ছে অফিসে।
এদিকে, বৃষ্টির ফলে রাজধানীর কোথাও কোথাও পানি জমে জনদুর্ভোগ বেড়ে গেছে। অনেক স্থানে রাস্তায় পানি জমে যাওয়ায় রাস্তা পার হতেও সমস্যা হয়েছে। সামনে মনিরকে জবাই করে হত্যা করে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্প পুলিশের ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
লাশ ময়না তদন্তের জন্য মেডিকেল মর্গে রাখা হয়েছে।