স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর জেলা শাখা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি রবিবার বিকেলে তিন সদস্যের এই কমিটি ঘোষণা করে।
ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
কমিটির সদস্যরা হলেন, দেলোয়ার হোসেন সভাপতি, জাহিদুল আলম রবিন সাধারণ সম্পাদক ও ফয়সাল আহম্মেদ সাংগঠনিক সম্পাদক।
আগের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

