শাহজালালে স্বর্ণসহ আটক ১

প্রকাশিত: June 13, 2015 | সময়: 9:54 am

স্টাফ রিপোর্টার ॥
ঢাকা: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে ১ কেজি ৪০০ গ্রাম স্বর্ণসহ এক ব্যক্তিকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
রাত ১১ টার দিকে তাকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম এমদাদুল হায়াত। তার বাড়ী চট্টগ্রামের রাউজানে।
ঢাকা কাস্টমস হাউজের সহকারী কাস্টমস কমিশনার রিয়াদুল ইসলাম জানান, বিমান বন্দরের গ্রীণ চ্যানেল অতিক্রম করার সময় কাস্টমস কর্তৃপক্ষ তাকে স্বর্ণসহ আটক করে। এমদাদ শুক্রবার রাত সাড়ে ১০ টায় এয়ার এ্যারাবিয়ানের এক ফ্লাইটে (জি-৯৫১৩) সৌদি আরব থেকে ঢাকায় অবতরণ করেন বলে জানান তিনি।