স্টাফ রিপোর্টার ॥ রাজধানীতে জাল ৪০ লাখ টাকাসহ ছয় জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শেরেবাংলা নগর থেকে শনিবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার মুনতাসিরুল ইসলাম জানান, আটকদের কাছ থেকে জাল ৪০ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। এ সময় তাদের কাছে থেকে জাল টাকা তৈরির সরঞ্জামও উদ্ধার করা হয়।
এ ব্যাপারে বেলা সাড়ে ১১টার দিকে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

