বুধ-বৃহস্পতি হরতাল দিচ্ছে জামায়াত!

প্রকাশিত: June 16, 2015 | সময়: 11:29 am

স্টাফ রিপোর্টার ॥
ফরিদপুর: মানবতাবিরোধী অপরাধের মামলায় আপিলের রায়েও সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ড বহাল রাখার প্রতিবাদে দু’দিনের হরতাল কর্মসূচি দিচ্ছে জামায়াত। আগামী ১৭ ও ১৮ জুন দেশব্যাপী এ হরতাল হবে।

মুজাহিদের ভাই ও ফরিদপুর জেলা জামায়াতের নায়েবে আমির আলী আহসান মোহাম্মদ খালেছ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, অল্প কিছুক্ষণের মধ্যেই কেন্দ্র থেকে এ বিষয়ে ঘোষণা আসবে।