বৃষ্টিতে ভিজে নখ হয়েছে ভঙ্গুর, তাই..

প্রকাশিত: June 16, 2015 | সময়: 1:15 pm

লাইফস্টাইল ডেস্ক ॥
ঢাকা: প্রয়োজনীয় নানা কাজে পানির ব্যবহার চলে দিনভর। বৃষ্টির এই সময়ে অপ্রয়োজনেও পানির ব্যবহার বেড়ে গেছে অনেক বেশি। হাত পা ভিজে যায় প্রায় সময়ই। আর তাইতো হাত পায়ের ত্বকের সঙ্গে রুক্ষ্ম হয়ে গেছে নখ। একটু চোট লাগতেই ভেঙে যাচ্ছে। ভঙ্গুর নখ নিয়ে কম-বেশি দুশ্চিন্তায় রূপ সচেতন সব তরুণী। তাই জেনে নিন নখ ভালো রাখার কিছু উপায়।

* নখ ভালো রাখতে প্রতিবার হাত ধোয়ার পর অবশ্যই হাত ও নখ ভালো করে মুছে নিতে হবে।

* প্রতিটি নখের চারপাশে ভালো করে ক্রিম লাগিয়ে নখ ও তার আশেপাশের ত্বকে ভালো করে ম্যাসেজ করতে হবে।

* বুড়ো আঙুলের সাহায্যে সার্কুলার মোশনে ম্যাসেজ করলে নখ ভেঙ্গে যাওয়া প্রতিরোধ করে।

* বাটিতে এক কাপ উষ্ণ গরম দুধ নিন। এবার মিনিট পাঁচেক বাটিতে হাত ডুবিয়ে রাখুন। এতে নখ শক্ত হবে ও হাতের ত্বক কোমল হবে।

* প্রতিবার হাত-পা ধোয়ার পর মুছে ওলিভ অয়েল লাগিয়ে রাখতে পারেন। এতে হাত-পায়ের ত্বকের সঙ্গে নখও মসৃণ থাকবে।

* আপনার ডায়েটে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন ও ক্যালসিয়ামযুক্ত খাবার রাখুন। স্কিমড দুধ, দই, কটেজ চিজ, মাছ ও শাকসবজি আপনার স্বাস্থ্যকর নখ ধরে রাখতে সাহায্য করবে।