মৌচাকে হরতালের সমর্থনে জামায়াতের মিছিল

প্রকাশিত: June 17, 2015 | সময়: 11:04 am

স্টাফ রিপোর্টার ॥
ঢাকা: সরকারের দায়ের করা মিথ্যা, বায়বীয় ও কাল্পনিক অভিযোগে ষড়যন্ত্রমূলক মামলায় জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে মৃত্যুদ- প্রদান করার প্রতিবাদে ও আটককৃত সকল নেতা-কর্মীদের অবিলম্বে মুক্তির দাবীতে জামায়াতের আহুত ২৪ ঘন্টার হরতালের সমর্থনে আজ বুধবার সকাল ৮টায় রাজধানীর মৌচাকে মিছিল, সমাবেশ ও পিকেটিং করেছে রমনা জামায়াত।

থানা সেক্রেটারী এম জে রহমানের নেতৃত্বে কর্মসূচীতে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী পূর্ব শিবির সেক্রেটারী সিয়াম রেজা, জামায়াত নেতা এম ইউ আলী, আতাউর রহমান সরকার, মুস্তাফিজুর রহমান প্রমুখ। মিছিলটি মৌচাক থেকে শুরু হয়ে ওয়্যারলেসে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে জামায়াত নেতৃবৃন্দ বলেন- আওয়ামীলীগ রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ঢালাও অভিযোগে জামায়াতের সেক্রেটারী জেনারেলকে মৃত্যুদ- প্রদান করেছে। একের পর এক জামায়াত নেতৃত্বকে বিচারিক হত্যা করে এদেশের মাটি থেকে ইসলামী আন্দোলনকে ধ্বংশ করার স্বপ্নে বিভোর আওয়ামীলীগ। এই বাংলার মাটিতে তাদের সকল অন্যায় অবিচারের বিচার একদিন হবে।