নববধূ সাজতে বিশেষজ্ঞের পরামর্শ

প্রকাশিত: June 17, 2015 | সময়: 11:58 am

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা: বিয়ের দিন নববধূদের সাজ-পোশাক বড়ই চিন্তার বিষয়। এর জন্যে বহু এক্সপার্টদের কাছে মোটা অংকের অর্থ নিয়ে ধরনা দেন সবাই। একজন বিউটিশিয়ানের সঙ্গে আগেই কোনো চুক্তিতে আসা ঠিক নয়। তার আগে কয়েকটি কাজ করে নেওয়া প্রয়োজন। এখানে নিন বিশেষজ্ঞের পরামর্শ।
১. কেনাকাটা বা সাজ-সজ্জার বিষয়ে কাউকে অ্যাডভান্স করার আগে তার সঙ্গে দেখা করে কথা বলুন। তার চিন্তা-ভাবনা অথবা রুচির পরিচয় নিন। আপনার চাহিদার সঙ্গে তার পরিকল্পনার মিল না থাকলে সমস্যা।
২. আপনি কেমনটা চাইছেন তা পরিষ্কার করে তুলে ধরুন। কি ধরনের সাজ বা পোশাক মাথায় ঘুরপাক খাচ্ছে তা বোঝাতে হবে। নয়তো বিউটিশিয়ানের ওপর ভরসা রাখতে হবে।
৩. অবশ্যই আপনার বাজেট নিয়ে আলোচনা করুন। চাহিদার সঙ্গে বাজেটের সমন্বয় করে নিতে পরামর্শ নিন।
৪. কিছু ফটোগ্রাফ দেখে নিন তার ক্যাটালগ থেকে। সেখান থেকে নিজের জন্যে সাজ পছন্দ করে নিতে পারেন।
৫. নববধূর সাজ নিয়ে কিছু পরীক্ষামূলক সাজ-সজ্জার ট্রায়াল দিতে পারেন। এতে করে বিউটিশিয়ানের হাত কতটা পাকা তা বুঝতে পারলেন, আবার আপনার মাথায় কিছু পরিকল্পনা চলে আসলো।
সূত্র: হিন্দুস্তান টাইমস