টেনশন করে লাভ নেই: মাশরাফি

প্রকাশিত: June 27, 2015 | সময়: 10:19 am

স্পোর্টস ডেস্ক ॥
ঢাকা: ভারতের বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। তার সঙ্গে এসেছে আরেকটি সুসংবাদ। ২০১৭ সালে ইংল্যান্ডে অনুষ্ঠেয় চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার যোগ্যতা অর্জন করেছে টাইগার শিবির। কিš‘ হঠাৎ শঙ্কার কালো মেঘ মাথার ওপর ঘুরতে শুর“ করেছে। যখন জানা গেল, আগামী আগস্টে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজনের পরিকল্পনা করছে জিম্বাবুয়ে!

অবশ্য এখনো ঐ সিরিজের সূচি চূড়ান্ত হয়নি। তবে এখানে ওয়েস্ট ইন্ডিজ যোগ হওয়ায় বেশ গোলমেলেই করে তুলেছে ব্যাপারটি। সূচি অনুযায়ী, আগামী মাসে শ্রীলংকার বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে পাকিস্তান। এরপর আগস্টে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোয়ালিফাইয়ের ‘ডেটলাইন’ অনুযায়ী, সেপ্টেম্বর পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের কোনো ম্যাচ ছিল না। তবে সেই হিসাবটা জটিলই করে দিতে পারে আলোচিত এই সম্ভাব্য পাকিস্তান, ওয়েস্ট ইন্ডজ এবং জিম্বাবুয়ের মধ্যকার ত্রিদেশীয় সিরিজ।

যে সিরিজের ম্যাচের ফল পাল্টে দিতে পারে বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফি খেলার সম্ভাবনার ছক। তবে এসব শুনে তেমন মন্তব্য করতে চাইলেন না মাশরাফি। শুধুমাত্র বললেন, ‘আল্লাহ যা রাখছেন কপালে তা-ই হবে, এ নিয়ে শুধু শুধু টেনশন করে লাভ নেই। অকারণে এ নিয়ে হইচই করেও কোনো লাভ নেই। দেখা যাক শেষ পর্যন্ত কী হয়।’

যদি ত্রিদেশীয় সিরিজ আয়োজন করেই থাকে জিম্বাবুয়ে, তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কটা ওয়ানডে জিততে হবে বাংলাদেশ দলকে, এ ব্যাপারে জানতে চাইলেন মাশরাফিই। হিসাব বলছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একটি ওয়ানডে ম্যাচ জিতলেই চলবে। সাম্প্রতিক সময়ে টাইগার ক্রিকেটারদের পারফরম্যান্স, ঘরের মাঠে একের পর এক জয়ের আত্মবিশ্বাসে তুঙ্গে থাকা বাংলাদেশ কি পারবে না প্রোটিয়াদের বিপক্ষে অন্তত একটা ম্যাচ জিততে? পারবে না সমীকরণের এ জটিলতা দূর করতে?

এসব মাশরাফি কেন, সবারই অজানা। আর তাই ভবিষ্যৎ নিয়ে আগাম কিছু বলা যায় না। বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক বিষয়টি ছেড়ে দিলেন নিয়তির হাতে। এ বিষয়ে মাশরাফি বলেন, ‘কপালে যদি থাকে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলব, না থাকলে হবে না। তাই এরচেয়ে বেশি কিছু বলতে চাই না।’