বিশেষ প্রতিনিধি ॥
আজ সকালে ঢাকার যাত্রাবাড়ীস্থ মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রধান কার্যালয়ে অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সম্মেলনে বিশ্বখ্যাত মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হাফেজ গড়ার কারিগর ক্বারী নেছার আহমদ আন নাছিরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হযরত মাওলানা আবু তাহের জিহাদী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় মসজিদের পেশ ঈমাম হযরত মাওলানা মুহিবুল্লাহ আন বাকী নদভী ও দুবাই’র আবুদাবী মসজিদের পেশ ঈমাম ক্বারী শায়েখ আব্দুল্লাহ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় মসজিদের ১নং মোয়াজ্জেম হাফেজ ক্বারী মাওলানা মাসুদুর রহমান, শিক্ষক হাফেজ ক্বারী আব্দুল আলীম, হাফেজ ইসমাঈল, হাফেজ ক্বারী ওয়ালিউল্লাহ পাটোয়ারী, অত্র মাদ্রাসার ছাত্র আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত হাফেজ মোঃ এমদাদুল্লাহ’র পিতা মাওলানা তাজুল ইসলাম প্রমুখ।
শিক্ষক আবুল নাছির নোমানীর সঞ্চালনায় অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন যথাক্রমে ২০১৪ সালে সৌদী আরব ও দুবাই থেকে অন্তর্জাতিক কোরআন তেলোয়াত প্রতিযোগীতায় ১ম স্থান অর্জনকারী হাফেজ মোঃ এমদাদুল্লাহ, ২০১৫ সালে ইরানে অন্তর্জাতিক কোরআন তেলোয়াত প্রতিযোগীতায় ৫ম স্থান অর্জনকারী হাফেজ মোঃ ফোরকান ও ২০১৫ সালে বাংলাভিশন টেলিভিন কোরআন তেলোয়াত প্রতিযোগীতায় ১ম স্থান অর্জনকারী হাফেজ মোঃ হেলাল উদ্দিন।
জানা যায়, মাদ্রাসাটি বর্তমানে ভাড়া করা বিল্ডিং-এ পরিচালনা করে আসছেন। যা প্রতি মাসে মাদ্রাসাকে প্রায় ৩ লাখ টাকা ভাড়া গুণতে হচ্ছে। মাদ্রাসার নিজস্ব জমির উপর ভবন নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। ইতোমধ্যে পাশেই ২০ কাঠা জমি দেখা হয়েছে যার সর্বনিম্ন মূল্য প্রায় ৪ কোটি টাকা। এ অর্থ যোগানে দেশের দানবীর ও বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান কর্তৃপক্ষ। মাদ্রসার নিজস্ব ভবন হলে এ মাদ্রাসায় কম খরচে সাধারণ পরিবারের ছাত্র/ছাত্রীরা অধ্যয়নের সুযোগ পাবেন।

