বাড্ডার নাশকতা মামলায় ফালু জেলে

প্রকাশিত: August 6, 2015 | সময়: 2:00 pm

স্টাফ রিপোর্টার ॥
ঢাকা: বিএনপি চেয়ারপাসনের উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালুকে বাড্ডা থানার নাশকতার একটি মামলায় জেলা হাজতে পাঠিয়েছে আদালত।

বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহরিয়ার মাহমুদ আদনান ফালুর জামিন আবেদন নাকচ করে ওই আদেশ দেন।

এদিন তিনি (ফালু) উক্ত আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছিলেন।