বাগেরহাটে বাবা হত্যার দায়ে ছেলের ফাঁসি

প্রকাশিত: August 10, 2015 | সময়: 12:40 pm

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
বাগেরহাট: বাগেরহাটে বাবাকে হত্যার দায়ে মো. বাদশা গাজী (৪৫) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত।

সোমবার (১০ আগস্ট) সকাল ১১টার দিকে জেলা ও দায়রা জজ মো. মিজানুর রহমান খান আসামির উপস্থিতিতে এ রায় দেন।