মাহমুদুরের তিন বছরের কারাদণ্ড

প্রকাশিত: August 13, 2015 | সময়: 11:44 am

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা: সম্পদের হিসাব বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা দুর্নীতির মামলায় দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। কারাদণ্ডের পাশাপাশি তাকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরেও এক মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) এ রায় ঘোষণা করা হয়।