স্টাফ রিপোর্টার ॥
আজ ১৪ আগস্ট সকালে গাজীপুর মহানগরের ছয়দানা এলাকায় গাজীপুর মহানগর আওয়ামী লীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চল্লিশতম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদ্যাপন উপলক্ষে গাজীপুর মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব জাহাঙ্গীর আলমের ব্যক্তিগত খরচে গাজীপুর সিটির ৫৭টি ওয়ার্ডে একটি করে গরু বিতরণ ও দোয়ার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আলহাজ্ব আ ক ম মোজাম্মেল হক এমপি। এ সময় উপস্থিত ছিলেন গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ পিপিএম (বার), গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এড.আজমত উল্লা খানসহ মহানগর আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।

