স্টাফ রিপোর্টার ॥
ঢাকা: বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের জরুরি বৈঠক ডেকেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
রোববার রাত সাড়ে ৭টায় চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুউদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেছেন।
বৈঠকে বর্তমান দেশের রাজনৈতিক পরিস্থিতি ও ২০ দলীয় জোটের সরকার বিরোধী আন্দোলন কর্মসূচির বিষয়ে আলোচনা হবে বলে জানা গেছে। এতে সভাপতিত্ব করবেন বেগম খালেদা জিয়া।

