বিনোদন ডেস্ক ॥
ঢাকা: ২০১২ সালের ২২ জুন চট্টগ্রামের ব্যবসায়ি তৌফিকুল ইসলাম পান্থর সঙ্গে সংসার জীবন শুরু করেন চিত্রনায়িকা রেসি। বছর না ঘুরতেই এই দম্পতির ঘর আলো করে আসে একটি কন্যা সন্তান। সম্প্রতি রেসির একমাত্র কন্যার দুই বছর বয়স পূর্ণ হল। এ উপলক্ষে ২৯ আগস্ট সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে তারকাদের পাশাপাশি চলচ্চিত্র অঙ্গনের সঙ্গে জড়িত অনেকেই উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে চিত্র তারকাদের মধ্যে ছিলেন চিত্রনায়িকা নূতন, কেয়া, তমা মির্জা; চিত্রনায়ক ওমর সানি, বাপ্পি চৌধুরী, জায়েদ খান, অমিত হাসান। এছাড়াও ছিলেন অভিনেত্রী শিরিন শিলা, তানহা মৌমাছি, সংগীতশিল্পী আখিঁ আলমগীর, পরিচালক মোহাম্মদ হোসেন জেমী, দেবাশীষ বিশ্বাস প্রমুখ।
অনুষ্ঠানে কেক কাটার পর উপস্থিত সংবাদকর্মীদের মাধ্যমে রেসি তার মেয়ের জন্য সবার কাছে দোয়া চান।

