এক গানে ২৩ হাজার বার চুমু!

প্রকাশিত: September 8, 2015 | সময়: 3:06 pm

বিনোদন ডেস্ক ॥

ঢাকা: গান একটা ‘লিপ টু লিপ’। আর এ গানের চুমুর পারফেক্ট শট পেতে পরিচালক নিখিল আদবানি তিনদিন সময় নিয়েছেন। আপনি কী ভাবছেন, তিনদিন ধরে বসে পরিচালক ভেবেছেন শটটা কীভাবে নেয়া যায়?

না, ছবির নায়ক-নায়িকা ইমরান আর কঙ্গনাকে প্রতিদিন ৮ ঘণ্টা করে চুমু খাইয়েছেন তিনি। সে হিসাবে ২৪ ঘণ্টা চুমুর শুটিং।

‘কাট্টি বাট্টি’ ছবির ২ মিনিট ১১ সেকেন্ডের এ গানের জন্য ইমরান-কঙ্গনা নাকি ২৩ হাজার বার চুমু খেয়েছেন। পরিচালক নিখিলকে ঠিকঠিক চুমুর শুট দিতে প্রফেশনাল কঙ্গনা আর ইমরান একের পর এক কিস করেও গেছেন।