‘বিএনপি না, ষড়যন্ত্র করে আওয়ামী লীগ’

প্রকাশিত: July 29, 2013 | সময়: 12:13 pm

স্টাফ রিপোর্টার ॥ বিএনপি ষড়যন্ত্র করে না, ষড়যন্ত্র করে আওয়ামী লীগ। তাই তারা আগামী নির্বাচনে বিএনপিকে বাইরে রেখে একদলীয়ভাবে নির্বাচন করতে চাইছে।-এমনটাই অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি সোমবার সকালে পুলিশের গুলিতে গুরুতর আহত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা সিরাজুল ইসলামকে এ্যাপোলো হাসপাতালে দেখতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি সকাল ১১টার দিকে ওই হাসপাতালে যান। এ সময় সিরাজুলের চিকিত্সা সম্পর্কে তিনি খোঁজখবর নেন।

এরপর হাসপাতালের বাইরে এসে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী রোববার তার পুত্র জয়ের বক্তব্যকে সমর্থন করে যা বলেছেন তা তার দলকে বা নেতাকর্মীদেরকে উজ্জীবিত করতেই বলেছেন।

সিটি করপোরেশন নির্বাচনে পরাজিত হওয়ার পর আওয়ামী লীগ নেতাকর্মীদের মনোবল ভেঙে গেছে। নেতাকর্মীদের হারানো মনোবল চাঙ্গা করতে তিনি এ ধরনের কথা বলছেন।