গাজীপুরে তিন ফার্মেসীকে জরিমানা একটি সিলগালা

প্রকাশিত: September 10, 2015 | সময়: 8:54 pm

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর ঃ গাজীপুর জেলা শহরের পৌর সুপার মার্কেটে আজ বৃহস্পতিবার দুপুরে চার ফার্মেসীতে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এসময় তিন ফার্মেসীকে ২০ হাজার টাকা জরিমানা ও একটি সিলগালা করা হয়। গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ¯িœগ্ধা তালুকদার এ অভিযান পরিচালনা করেন। এসময় জেলা ড্রাগ ইন্সপেক্টর মো. ফজলুল হক উপস্থিত ছিলেন।
ড্রাগ ইন্সপেক্টর মো. ফজলুল হক জানান, রেজিষ্টেশন বিহীন ঔষুধ বিক্রির অভিযোগে আলম ড্রাগসকে ১০ হাজার টাকা ও কবির ড্রাগ হাউজকে ৫হাজার টাকা এবং ফ্রিজে মাংস রাখার অভিযোগে আহসান হাবিব ফার্মেসীকে ৫হাজার টাকা জরিমান করে ভ্রামমান আদালত। এছাড়া ভ্রামমান আদালত পরিচালনার খবর পেয়ে দোকানী পালিয়ে যাওয়ায় একই মার্কেটে জেইল ফার্মেসীটি সিলগালা করা হয়।