এ সরকার গণতান্ত্রিক সরকার নয়, গণতান্ত্রিক মুল্যবোধ তারা বোঝে না ঃ গাজীপুরে হান্নান শাহ

প্রকাশিত: September 10, 2015 | সময়: 9:16 pm

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর ঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব 🙂 আ স ম হান্নান শাহ বলেছেন, এ সরকার গণতান্ত্রিক সরকার নয়, নির্বাচনের আচরণবিধির একটিও তারা মানে না। গণতান্ত্রিক মুল্যবোধ কি তা তারা বোঝে না। যে সকল জায়গায় জনগণ স্থানীয় সরকার গঠনে ভোট দিয়ে ম্যান্ডেট দিয়েছিলো, সেই সকল নির্বাচিত মেয়রদের তারা সরিয়ে দিয়ে অনির্বাচিত মেয়র দিয়ে প্রতিষ্ঠানগুলো চালাচ্ছে। এতে বোঝা যায় সরকার গণতন্ত্রের তোয়াক্কা করে না, নির্বাচনের ফলাফলকে ভয় পায়, এজন্য তারা সুষ্ঠ নির্বাচন দেয় না। আজ বৃহ¯পতিবার সকালে গাজীপুর আদালতে একটি মামলার হাজিরা দিতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরো বলেন, আমরা নির্বাচন নিয়ে এ সরকারের কথায় যেমন অতীতেও আস্থা ছিল না, এখনো নাই। কারণ বর্তমান প্রধানমন্ত্রী নিজে বাংলাদেশের বিভিন্ন মিডিয়ার সামনে বক্তব্য রেখে বলেছিলেন, যে ৫ জানুয়ারী নির্বাচন হবে সাংবিধানিক ধারাবাহিকতার নির্বাচন, নির্বাচন হয়ে গেলে পরে আলাপ আলোচনার মাধ্যমে আবার একটি নির্বাচন দেয়া হবে। সেই প্রতিশ্রুতি থেকেও মনে হয় তিনি সরেগেছেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি সহ-সভাপতি ও কাপাসিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান খন্দকার আজিজুর রহমান পেরা, এডভোকেট ড. সহিদুজ্জামান, গাজীপুর বারের সাধারণ সম্পাদক মো. মনির হোসেন, কাপাসিয়া উপজেলা বিএনপি সভাপতি খলিলুর রহমান, সাধারণ স¤পাদক সাখাওয়াত হোসেন সেলিম প্রমুখ।