শুটিং চলছে সাফিউদ্দিন সাফির ‘ মিসড কল ’

প্রকাশিত: October 2, 2015 | সময়: 11:09 pm

বিনোদন ডেস্কঃ

১ অক্টোবর থেকে শুরু হয়েছে পরিচালক সাফি উদ্দিন সাফির পরবর্তি সিনেমা মিসড কল-এর শুটিং। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী ও নবাগত মুগ্ধতা।

১ অক্টোবর সকাল ১১টায় বিএফডিসির জহির রায়হান কালার ল্যাব মিলনায়তনে ‘মিসড কল’ এর মহরত অনুষ্ঠিত হয়। এতে পরিচালক সাফি উদ্দিন সাফি ছাড়াও উপস্থিত ছিলেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী, নবাগত নায়িকা মুগ্ধতাসহ ছবির অন্যান্য কলাকুশলীরা।

এ সময় চলচ্চিত্রটি প্রসঙ্গে পরিচালক বলেন, ‘নতুন প্রজন্মের জীবনধারা এবং নানা ঘটনা নিয়েই মিসড কলের গল্প।মূলত সেল ফোনে মিসড কল দেয়া নিয়েই ঘটনার শুরু।’এদিকে বৃহস্পতিবার দুপুর থেকে এফডিসি সংলগ্ন এলাকায় ছবিটির শুটিং শুরু হয়েছে। আগামী কয়েকদিন ঢাকার বিভিন্ন লোকেশনে চিত্রধারণের কাজ চললেও, ছবির গানগুলোর শুটিং হবে ভিয়েতনামে।’