ডিসেম্বরে মা হচ্ছেন ডিজে সনিকা

প্রকাশিত: October 12, 2015 | সময়: 5:13 pm

বিনোদন ডেস্ক ॥

ঢাকা: ধারাবাহিক নাটক ‘ফাইভ ফিমেল ফ্রেন্ডস’ অভিনয় করছিলেন ডিজে সনিকা। কিন্তু অন্তঃসত্ত্বা হওয়ার কারণে সরে আসেন নাটকটি থেকে। চলতি বছরেই মা হতে চলেছেন মারজিয়া কবির সনিকা।

সনিকা বলেন, ‘এই বছরের ডিসেম্বরেই সুখবরটা শোনা যাবে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

এই বছরের মার্চে পাত্র চট্টগ্রামের ছেলে জয়নুল আদি ইসলাম সেজানের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছিলেন তিনি।