কন্যা সন্তান চান নাওমি

প্রকাশিত: July 31, 2013 | সময়: 12:27 am

বিনোদন ডেস্ক ॥ তৃতীয়বারের মতো মা হতে চান নাওমি ওয়াটস। তবে শুধুই কন্যা সন্তানের। ২০০৫ সাল থেকেই আমেরিকার অভিনেতা ও চলচ্চিত্র পরিচালক লিভ শ্রিবারের সঙ্গে সম্পর্ক রয়েছে ৪৪ বছর বয়সী এ বৃটিশ অভিনেত্রীর। আলেকজান্ডার (৬), স্যামুয়েল(৫) নামে দুই ছেলে রয়েছে তাদের।
নাওমির উদ্বৃতি দিয়ে যুক্তরাজ্যের ফিমেলফার্স্ট ম্যগাজিন জানায়, “দুই ছেলের দেখাশুনা করা অনেক কষ্টকর। এর চেয়ে দুইটা মেয়ের দেখাশুনা অনেক সহজ। কিন্তু লিভ তাদেরকে অনেক ভালোবাসে। মেয়ে হবে এমন নিশ্চয়তা দিলে আমি আরেকটি সন্তান নেয়ার চিন্তা করব।