‘যুক্তরাষ্ট্রের নীতি দেশের অর্থনীতিতে প্রভাব ফেলবে না’

প্রকাশিত: October 18, 2015 | সময়: 3:54 pm

বাংলাভূমি২৪ ডেস্ক ॥

ঢাকা: মার্কিন যুক্তরাষ্ট্রের নীতি বাংলাদেশের অর্থনীতিতে কোনো প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

রোববার (১৮ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

অর্থমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র যে সব নীতি গ্রহণ করেছে, তা কোনো সময়েই এ দেশের অর্থনীতির জন্য স্বস্তিদায়ক ছিল না। গত সাত বছরে তারা (যুক্তরাষ্ট্র) যে নীতি গ্রহণ করেছে তাও আমাদের জন্য সুখকর ছিল না। কিন্তু এ সব নীতি আমাদের অর্থনীতিতে কোনো প্রভাব ফেলতে পারবে না।