স্পোর্টস ডেস্ক ॥ ২০১৫ বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ খেলবে স্বাগতিক দুই দেশের গ্রুপে। গতকাল অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে অনুষ্ঠিত আগামী বিশ্বকাপ ক্রিকেটের গ্রুপ ও ভেন্যু ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (্আইসিসি)। ১৪টি দল দুটি গ্রুপে বিভক্ত হয়ে টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। প্রতি গ্রুপের সেরা চারটি দল খেলবে কোয়ার্টার ফাইনালে। ফাইনাল হবে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে আর উদ্বোধনী খেলা হবে ক্রাইস্টচার্চে। ১৪ই ফেব্রুয়ারি টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় স্বাগতিক নিউজিল্যান্ডের প্রতিপ শ্রীলঙ্কা। ফাইনাল খেলা হবে ২৯শে মার্চ।
‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী দুই স্বাগতিক দেশ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা এবং ইংল্যান্ড। গ্রুপের অন্য দুটি দল এখনও চূড়ান্ত হয়নি। বাছাই পর্বের দ্বিতীয় ও তৃতীয় দল খেলবে এ গ্রুপে।
‘বি’ গ্রুপে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের সঙ্গী ওয়েস্ট ইন্ডিজ, দণি আফ্রিকা, জিম্বাবুয়ে ও এরই মধ্যে বাছাই পর্ব পেরিয়ে আসা আয়ারল্যান্ড। বাছাই পর্বের চতুর্থ দলটিও থাকবে এ গ্রুপে।
২৩ বছর পর আবারও অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে বসতে যাচ্ছে ক্রিকেট বিশ্বকাপের আসর। প্রায় দুই যুগ পর ২০১৫ সালের ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠেয় ১৪ দলের এ টুর্নামেন্ট চলবে ৪৪ দিন। ১৪টি ভেন্যুতে খেলা হবে মোট ৪৯টি।
এবারও ফাইনাল হবে মেলবোর্নে। ১৯৯২ সালে এ মাঠেই ইংল্যান্ডকে হারিয়ে ইমরান খানের নেতৃত্বে শিরোপা জিতেছিল পাকিস্তান। পরিবর্তন হয়নি সেমিফাইনালের দুটি ভেন্যুতেও। ১৯৯২ সালের মতো এবারও সেমিফাইনালের ভেন্যু সিডনি ও অকল্যান্ড।
টুর্নামেন্টে বাংলাদেশের প্রথম ম্যাচ ১৮ই ফেব্রুয়ারি ক্যানবেরার মানোকা ওভালে। প্রতিপ বাছাই পর্বের দ্বিতীয় দলটি। ২১শে ফেব্রুয়ারি ব্রিসবেনের গ্যাবায় অস্ট্রেলিয়ার বিপে দ্বিতীয়, ২৬শে ফেব্রুয়ারি মেলবোর্নের এমসিজিতে শ্রীলঙ্কার বিপে তৃতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। ৫ই মার্চ নেলসনের ওভালে বাছাই পর্বের তৃতীয় দলের সঙ্গে চতুর্থ ম্যাচ ও ৯ই মার্চ অ্যাডিলেডে ইংল্যান্ডের বিপে বাংলাদেশের পঞ্চম ম্যাচটি হবে। ১৩ই মার্চ হ্যামিল্টনের সেডন পার্কে নিউজিল্যান্ডের বিপে বাংলাদেশের গ্রুপ পর্বের শেষ ম্যাচ। চতুর্থ ম্যাচটি ছাড়া বাংলাদেশের আর সব ম্যাচ দিবারাত্রির। ১৮ থেকে ২১শে মার্চ সিডনি, মেলবোর্ন, অ্যাডিলেড ও ওয়েলিংটনে চারটি কোয়ার্টার ফাইনাল। ২৪ ও ২৬শে মার্চ দুটি সেমিফাইনাল। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের ফাইনাল ২৯শে মার্চ। ৫০ ওভারের বিশ্বকাপ শুরু হয়েছিল ১৯৭৫ সালে। ২০১৫ সালের অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপ দিয়ে ৪০ বছর পূর্ণ করবে বিশ্বকাপ। আইসিসি’র প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন তাই উৎফুল্ল এমন একটি আয়োজন সামনে নিয়ে। বলেন, ২০১৫ সালে বিশ্বকাপের ৪০ বছর পূর্তি হবে। আমার দৃঢ় বিশ্বাস এ আয়োজনের মাধ্যমে বিশ্ব ক্রিকেটে ওয়ানডে ম্যাচের গুরুত্ব আরও বেড়ে যাবে। টেস্ট এবং টি-টোয়েন্টির সঙ্গে পাশাপাশিভাবেই চলবে ওয়ানডে ক্রিকেট।
বিশ্বকাপ গ্রুপ
‘এ’ গ্রুপ: ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নিউজিল্যান্ড, দ্বিতীয় বাছাই ও তৃতীয় বাছাই।
‘বি’ গ্রুপ: দণি আফ্রিকা, ভারত, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড ও চতুর্থ বাছাই।
ভেন্যু: অ্যাডিলেড, অকল্যান্ড, ব্রিসবেন, ক্যানবেরা, ক্রাইস্টচার্চ, ডানেডিন, নেপিয়ার, নেলসন, হ্যামিল্টন, হোবার্ট, মেলবোর্ন, সিডনি, পার্থ ও ওয়েলিংটন।

